বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
শঠিবাড়ীতে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এসবি অটো হোন্ডা শোরুমের উদ্বোধন।।
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এসবি অটো হোন্ডা ব্র্যান্ডের নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কেক কাটা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান এবং হোন্ডা সেলস বিভাগের নর্থ অঞ্চলের কর্মকর্তা আহমেদ নাফিস আল ইসলাম এসবি অটো হোন্ডা শঠিবাড়ি শো রুমের চেয়ারম্যান তারেক এজাজ সজিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নতুন এই শোরুমে আধুনিক পরিবেশে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল প্রদর্শন ও গ্রাহকদের প্রয়োজনীয় সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
শোরুমটি চালুর ফলে শঠিবাড়ীসহ মিঠাপুকুর ও আশপাশের এলাকার মোটরসাইকেল ক্রেতারা আরও সহজে হোন্ডার পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
