ঠাকুরগাঁওয়ে ৭ দফা দাবিতে দলিল লেখকদের মানববন্ধন ও স্মারকলিপি।


 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

ঠাকুরগাঁওয়ে ৭ দফা দাবিতে দলিল লেখকদের মানববন্ধন ও স্মারকলিপি।

ঠাকুরগাঁওয়ে পেশার মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ৭ দফা দাবিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। মঙ্গলবার জেলা কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।   

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: আব্দুল ওয়াদুদ সরকার প্রমুখ। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রমে সংগঠনের সদস্যগণ অংশ নেন। 

স্মারকলিপিতে ৭ দফা দাবির মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন করতে করা, রেজি: প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল সম্পাদিত করতে পারবে না ও দলিল রেজিষ্ট্রি করার জন্য দলিল দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপণ জারী করা, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনবিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করা,

 থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দেওয়া, যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিধা ব্যাংক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করার দাবি রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন