মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
আজ সিনিয়ার উপজেলা মৎস্য দপ্তর, মিঠাপুকুর, রংপুরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী এমপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, বিএনপির উপজেলা সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।।
