পীরগঞ্জে বিলে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

 



পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে বিলে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে ওদুত মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হন। প্রায় দুই ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে। নিহত ওদুত মিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে গরুর জন্য ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওদুত মিয়া। ঘাস ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে বিলের গভীর পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে ওদুত মিয়ার মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওদুত মিয়ার মরদেহ উদ্ধার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন