দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ: দেশবিরোধী চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি


 

 দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

 মুসকান জাহান আইরা

দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ: দেশবিরোধী চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি

দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় দেওয়ার চক্রান্ত বন্ধের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ আগস্ট ২০২৬, রবিবার বিকেল ৩টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—

কমরেড আলকাছ উদ্দিন মীর (সভাপতি, সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটি)

মোরশেদ আলম (সাধারণ সম্পাদক, সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটি)

সায়মন মিয়া (সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা)সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান দাবিগুলো:

আমেরিকার সঙ্গে সম্পাদিত সকল দেশবিরোধী বাণিজ্যচুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট দ্রুত নিরসন করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করতে হবে।

জনগণের ওপর বাড়তি করের বোঝা ও বিদেশি ঋণের চাপ ক কমাতে হবে।

বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এর ওপর জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবিলম্বে এসব জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বক্তারা দ্রব্যমূল্য কমানো এবং দেশের সম্পদ সুরক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন