নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত কুপে মিলল যুবকের মরদেহ


 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মোঃ রাহেল সরকার

নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত কুপে মিলল যুবকের মরদেহ

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর মুফিদল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের কুপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুফিদল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের লালু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে মুফিদল ইসলাম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার বিকেলে স্থানীয়রা গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের কুপের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 

নবাবগঞ্জ, দিনাজপুর

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন