মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন 

 মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার।। 

রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ রাজিন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জায়গীর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজিন মিয়া মিঠাপুকুর থানার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। রাজিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজিন একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে গত ১৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে রাজিন ওই স্কুলছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে ওই ছাত্রী রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল শনিবার রাতে মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন