নেত্রকোনায় ইঁদুর নিধনের ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু


 নেত্রকোনার খালিয়াজুরীতে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম খালিয়াজুরী উপজেলার হারাকান্দি গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ভোরে বুকে যন্ত্রণায় ছটফট করতে থাকেন আরিফুল। পরিবারের লোকজন কারণ জানতে চাইলে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত নৌকাযোগে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি জ্ঞান হারান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল থেকে বের করার সময়ই তার মৃত্যু হয়। পরে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে মোহনগঞ্জ থানার এসআই সাকিব দ্রুত হাসপাতালে ছুটে যান এবং সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেন।


এ বিষয়ে এসআই সাকিব বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন