মিঠাপুকুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত


বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত 

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা আজ মিঠাপুকুর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি শ্যামল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, সংগঠনের জেলা সভাপতি বিপ্লব কুমার প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিঠাপুকুর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামজেদুল সরকার সুমন, যুগ্ন সম্পাদক নাজমুল হক ইমন, সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান লর্ড, আঃ কাদের রুনু, মহিলা দল সভাপতি মমতাজ বেগম রানী প্রমুখ। 

সভায়, উপজেলার ১৪৯টি পূজা মন্ডলের সভাপতি, সম্পাদক ছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক হিরা লাল সরকার সভাটি পরিচালনা করেন। 

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশে উৎসবমুখর করার লক্ষ্যে নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং প্রশাসনের পাশাপাশি তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে অতন্দ্র প্রহরির নেয় সজাগ থাকার আহ্বান জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন