ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদে সংবাদ সম্মেলন।


 

মাহফুজুর রহমান সরকার 

উপজেলা প্রতিনিধি ঘোড়াঘাট ,দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মিথ্যা  ও হয়রানিমূলক জিডির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিন্যাগাড়ী গ্রামের একদল বাসিন্দা।


রবিবার (২৫ অক্টোবর) বিন্যাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


ভুক্তভোগী একদল গ্রামবাসী সহ, মোঃ আলামিন, সাবিরুল ইসলাম, মইনুল ইসলাম এবং আমজাদ হোসেন জানান, আব্দুল হালিম নামক এক ব্যক্তি গত ৫ আগস্ট ঘোড়াঘাট থানায় তাদের চারজনের বিরুদ্ধে ২১৭ নম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ওই জিডিতে তাদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে, যা তারা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।


সংবাদ সম্মেলনে তারা জানান, মূলত জমি এবং পুকুরের মাছ সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তবে জিডিতে উল্লিখিত তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বাদী যে পুকুরের কথা উল্লেখ করেছেন, বাস্তবে সেখানে কোনো পুকুর নেই, বরং সেটি একটি পরিত্যক্ত গর্ত। এছাড়া বাদী ও বিবাদীদের বাড়ি একই গ্রামে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়।


আলোচনার এক পর্যায়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই মিথ্যা জিডির পিছনে আরও গভীর কারণ রয়েছে। তাদের দাবি,ওই এলাকায় আব্দুল হালিমের মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং সেই কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোয় তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং হয়রানি করার জন্য এই পরিকল্পিত জিডি দায়ের করা হয়েছে।


ভুক্তভোগী পরিবার স্পষ্টভাবে জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্যের পক্ষে আছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। এছাড়াও ন্যায়বিচার ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আন্তরিক আবেদন জানান তারা।

মোঃ মাহফুজুর রহমান সরকার 

ঘোড়াঘাট দিনাজপুর

 তাং- ২৫/১০/২৬

#০১৩১৩-৮৯৮৪৮২

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন