মিঠাপুকুরে ডিএনসির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার।


বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুর প্রতিনিধি 

 মিঠাপুকুরে ডিএনসির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার।

রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হাসিয়া উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের ‘খ’ সার্কেল মিঠাপুকুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে মোছা. দুলালী বেগমের বসতবাড়ি থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় মো. ইয়াছিন আলী ওরফে তোতা (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মিঠাপুকুর উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়নের পশ্চিম তিলকপাড়া গ্রামের বাসিন্দা।


একই দিন দুপুর ২টায় একই ইউনিয়নের হাসিয়া উত্তরপাড়া গ্রামে পৃথক অভিযানে মোছা. দুলালী বেগম (২৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বসতবাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৪০ হাজার টাকা। দুলালী বেগম ওই গ্রামের মো. ফজলুল হকের স্ত্রী।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। অন্যদিকে, গাঁজা উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।


পৃথক দুটি অভিযানে মোট ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন