মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’


 ফুটবল মাঠে একের পর এক সাফল্যের পর এবার একাডেমিক সম্মানও যুক্ত হতে যাচ্ছে লিওনেল মেসির নামের সঙ্গে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়। বর্ণাঢ্য ক্যারিয়ার ও ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান হিসেবে এই ডিগ্রি দেওয়া হবে তাকে।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন মেসি। তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন একটি মুহূর্তের সঙ্গেই জড়িয়ে থাকছে এই স্বীকৃতি। কারণ, আর্জেন্টিনার হয়ে নিজের বিদায়ী ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই সম্মাননা পাবেন তিনি।


আর্জেন্টিনার জার্সিতে মেসির সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে। কাতার বিশ্বকাপে তার নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকাসহ আরও গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন তিনি। ক্লাব ফুটবলেও দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন এই আর্জেন্টাইন তারকা।


ফুটবলীয় অবদানের পাশাপাশি মেসির বৈশ্বিক জনপ্রিয়তা ও দীর্ঘদিনের ক্রীড়া-অবদানের স্বীকৃতি হিসেবেই বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের এই সম্মান। ফলে এবার তার নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ‘ডক্টর’ উপাধিও।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন