দুর্গাপুরে VBD এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্কুল ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন


 আনারুল ইসলাম 

 জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা 



ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুর্গাপুরে স্কুল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে Volunteer for Bangladesh (VBD) দুর্গাপুর উপজেলা শাখা।


আজ ৩০শে সেপ্টেম্বর, রোজ বুধবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আনারুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মুসকান জাহান আইরা, প্রজেক্ট সেক্রেটার বৃষ্টি আক্তার, হিউম্যান রিসোর্স সেক্রেটারি, ফিন্যান্স সেক্রেটার আবু হুরায়রা এবং অন্যান্য সদস্যরা।


ক্যাম্পেইনের অংশ হিসেবে চাইল্ড লার্নিং হোম স্কুলে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

VBD দুর্গাপুর উপজেলার প্রেসিডেন্ট আনারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

 বাসা ও স্কুলের আঙিনা পরিষ্কার রাখাতে হবে 

 জমে থাকা পানিতে এডিস মশা জন্মায় সে বিষয়ে সচেতন হতে হবে। 

  ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারে পানি জমতে না দেওয়া।

 দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকা।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার নয়, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। স্কুল থেকেই যদি শিক্ষার্থীরা সচেতন হয়, তবে তারা তাদের পরিবারকেও সচেতন করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন