ভোলায় চাকরির আশ্বাসে সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অধ্যক্ষ বিরুদ্ধে


 

মীর শাহীন

ভোলা জেলা

ভোলায় চাকরির আশ্বাসে সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অধ্যক্ষ বিরুদ্ধে

ভোলা জেলার তজুমদ্দিনে এমপিওভুক্ত একটি মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার পদে চাকরি দেওয়ার আশ্বাসে জমি ও বাগান বিক্রি করে সাড়ে ৪ লাখ টাকা দেওয়ার পরও চাকরি না পাওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ'র বিরুদ্ধে।


ভুক্তভোগী বিয়াজের অভিযোগ, উক্ত উপজেলার শম্ভুপুর খাসের হাট ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল  চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১০ লাখ টাকা দাবি করলেও  তিনি জমি ও বাগান বিক্রি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেন,কিন্তু তাকে চাকরি না দিয়ে তার চেয়ে বেশি টাকা নিয়ে অন্য একজনকে ওই পদে নিয়োগ দেন অধ্যক্ষ মোস্তফা কামাল। 


রিয়াজের দাবি, টাকা লেনদেনের সকল ভিডিও ফুটেজ আমার কাছে  রয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বার বার  তিনি টাকা ফেরত না চেয়ে, চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে বলেন, চাকরির আশায় জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন।


এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরির প্রলোভনে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অধ্যক্ষ'র কাছে জানতে চাইলে তিনি এটাকে ষড়যন্ত্র বলে ফোন কেটে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন