ভারতে আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে


 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেছেন, ভারতে অতীতের মতোই আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। সংখ্যালঘু নির্যাতনে ভারত সারা বিশ্বের মধ্য নাম্বার ওয়ান খ্যাতি অর্জনের পথে হাঁটছে।


মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত 'বদরের শিক্ষা আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ভারতীয় এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বদরের শিক্ষা কাজে লাগিয়ে সকল প্রকার অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আমাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগা-মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের বক্তব্য নির্জলা মিথ্যাচার। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অসত্য বক্তব্য দেওয়া হয়েছে। যারা বলে সংস্কার দরকার নাই আগে নির্বাচন। হোক তারা মূলত বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্নেই বিভোর।


তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। আগে রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার না হলে শহীদের রক্তের সাথে গাদ্দারী করা হবে। তিনি দেশ নিয়ে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বদরের শিক্ষা কাজেলাগিয়ে পথচলার আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহামম্মদ ইমতিয়াজ আলম বলেন, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে।


যুদ্ধবিরতি থাকাবস্থায় ফিলিস্তিনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল কাপুরুষের মতো হামলা করছে।


তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববিবেককে কঠোর প্রতিবাদ করার আহ্বান জানান।


এ সময় লেখক গবেষক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, ইসলামী চিন্তাবিদ ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদী, গণঅধিকার পরিষদ, খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন