মনিরামপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার নারী, গ্রেফতার ২

 

মনিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটকযশোরের মনিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। নির্যাতনের ওই নারী নওয়াপাড়ার জেআই জুট মিলে শ্রমিকের কাজ করেন। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করেছে। শুক্রবার রাত


সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন। আটকৃতরা হলেন- মনিরামপুর উপজেলার দক্ষিণ


মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩) নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানায়, ঘটনার দিন বিকেলে বিকাশে টাকা পাঠাতে কালীবাড়ি মোড়ে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারী বাস) হেলপার সবুজ হোসেনের সাথে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক ভ্যানযোগে সুবজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সাথে দেখা করতে যাওয়ার পথিমধ্যে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছুলে অভিযুক্ত দুই ধর্ষক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করে। এসময় দুই ধর্ষক ওই নারী ও সুবজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে। এরপর সবুজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে নিয়ে


একই গ্রামের সামাদ হোসেনের বাগানে হালিম সরদার ও


হাবিবুল্লাহ ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে। এসময় দুই ধর্ষক ওই নারী ও সুবজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে। এরপর সবুজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে নিয়ে একই গ্রামের সামান হোসেনের বাগানে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে। নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজন আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন