ঢাকা আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইকরাম, সম্পাদক ইমরান


স্টাফ রিপোর্টারঃ রাজ রোস্তম আলী


ঢাকার জেলার অন্তর্গত আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এত চৌধুরী ফেরদৌস আনোয়ার ইকরামকে সভাপতি ও মো: ইমরান হোসেন সাধারন সম্পাদক করা হয়েছে।

 

 

রবিবার (০১ জুন) ঢাকা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার শীষেন্দু ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তৌহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

 

 

কমিটিতে সাংঠনিক সম্পাদক হয়েছেন মো: আরিফ হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (শ্রাবণ) ও অর্থ সম্পাদক হিসেবে আছেন মো: রাব্বি হোসেন। এছাড়াও এই কমিটিতে তিনজন সহ-সভাপতি, দুইজন যুগ্ম-সাধারণ সম্পাদক সহ সর্বমোট ২৮ জনের নাম রয়েছে। উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন