সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার সন্ধ্যায় সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে আটক করেছে।


ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল বাহার বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, তা পুলিশ এখনো জানায়নি।



মো. ইকবাল বাহার আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টেলিকমে বদলি হন। ২০১৯ সালে স্বাভাবিক অবসর গ্রহণের পর থেকে তিনি বিশেষ কোনো দায়িত্বে ছিলেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন