সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

 

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো.সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রদান করেছে আদালত।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি করেন।

রোববার (১৪সেপ্টেম্বর) রাতে এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, শোকজ করার বিষয়ে শুনেছি। তবে অফিশিয়ালি এখনও কোনো আদেশ কপি পাইনি।


আদালত সূত্রে জানা গেছে, সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।


শোকজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।


জানা যায়, গত ১০সেপ্টেম্বর খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারোয়ার আলম স্বাক্ষরিত চিঠিতে ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।


বরখাস্তকৃত দুই শিক্ষক হলেন- সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন