রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের প্রেসক্রিপশনে সাপুজিটরি খাওয়া’র নির্দেশনা ,সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। Faysal Sheikh নামে একজন বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ১৮ মিনিটে তার ফেসবুকে প্রেসক্রিপশনটি পোষ্ট করেন। Faysal Sheikh লিখেন, ১৩ তারিখ রাতের ঘটনা-
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে খালাতো ভাইকে নিয়ে গিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য৷ ৪দিন ধরে জ্বর৷
ডাক্তার জ্বর বেশি হলে সাপোজিটরি খাওয়ার পরামর্শ দিলেন৷
কিন্তু আগে কখনো সাপোজিটরি খাওয়া হয় নাই, তাই জানিনা এটা কীভাবে খেতে হয়৷ কারো যদি পূর্বে সাপোজিটরি খাওয়ার অভিজ্ঞতা থাকে শেয়ার করবেন৷
(বিঃদ্রঃ প্রেসক্রিপশন করেছেন ডাক্তারের সহকারী, নীচে সিগনেচার ডাক্তারের)”
ভাইরাল এই প্রেসক্রিপশন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনেরা।
এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রওশন আরা জানান, হাসপাতালে ডাক্তার সংকট, যখন রোগীর চাপ বাড়ে তখন ডাক্তার একা সামাল দিতে পারেন না । যারা ইন্টার্র্নি করেন তারা প্রেসক্রিপশন করেন ডাক্তার সেটা দেখে প্রেসক্রিপশনে সই করেন। রোগীর ভিড়ে অনেক সময় ভূল হতে পারে।
এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এস এম হান্নান শেখ জানান, সাপুজিটরি সাধারণত পায়ু পথে নিতে হয়। এটা কোনভাবেই খাবার জন্য নয় । হয়তো ভূলবশত হয়েছে এমনটা। ম্যাটস এর শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে আসেন কিন্তু প্রেসক্রিপশন করার এখতেয়ার তাদের নেই। বিষয়টি খোজ নিয়ে দেখা হবে।’

