বিভেদ ভুলে ঐক্য গড়লেন হারুন-সাবু হাসপাতালে সাক্ষাতে ঐক্যের বার্তা


সাভারের সিআরপি হাসপাতালে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর খোঁজখবর নেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।


নাসিরুল হক সাবুকে দেখতে গিয়ে হারুন অর রশিদ তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সাহস জোগান।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে হারুন অর রশিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে লেখেন—


“সময় বিভেদের নয়, ঐক্যের। সময় এসেছে এক লক্ষ্য, এক আদর্শ, এক প্রতীকে দৃঢ়ভাবে দাঁড়াবার। ধানের শীষের বিজয়ের জন্য তারেক রহমানের নির্দেশে আমরা সবাই এক ও অভিন্ন, ঐক্যবদ্ধ, অবিচল, এবং দৃঢ় প্রতিজ্ঞ।” 


রাজবাড়ী-২ আসনের ধানের শীষের দুই কান্ডারী—হারুন অর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর এই সৌজন্য সাক্ষাৎ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


এতে অনেকেই দেখছেন—রাজবাড়ী-২ আসনে বিএনপির ঐক্যের প্রতীকী প্রকাশ হিসেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন