হরিণাকুণ্ডুতে স্কুলে শিক্ষার্থীদের চেক বিতরণ ও প্রাচীর নির্মাণের ফলক উন্নোচন

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পিবিজিএসআই স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের আওতায় স্কুল, মাদ্রাসা ও কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান তহবিলের অধীনে প্রাচীর নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন এবং মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী, এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বি.এম. তারিক-উজ-জামান
তিনি প্রকল্পের আওতায় নির্মিত শহীদ মিনার ও সেসিপ গার্ডেন সংলগ্ন প্রাচীরের ফলক উন্মোচন করেন এবং সংশোধিত প্রকল্প ম্যানুয়াল অনুযায়ী মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মকলেচুর রহমান (রাশু)

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ রাব্বি হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মশিউর রহমান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন