বড়াইগ্রামে চাকরির প্রলোভনে ডেকে এনে বলাৎকার চেষ্টার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক:


নাটোরের বড়াইগ্রামে চাকরির প্রলোভনে ডেকে এনে এক যুবককে মারধর ও বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযুক্ত ব্যক্তির নাম মুজিবর রহমান। তিনি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার সলকুপা গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে বড়াইগ্রামের তিরাইল গুচ্ছ গ্রামে বসবাস করে আসছেন।


ভিকটিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী রেলস্টেশনে তার সঙ্গে অভিযুক্ত মুজিবরের পরিচয় হয়। পরে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে ডেকে নেন মুজিবর। সেখানে নিয়ে গিয়ে মারধর করে বলাৎকারের চেষ্টা চালানো হয়। পরদিন সকালে অভিযুক্ত ঘর তালাবদ্ধ করে চলে গেলে ভিকটিম দরজা ভেঙে পালিয়ে আসেন।


এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন