দিনাজপুর
নিজস্ব প্রতিবেদক
*ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেন
০১ জুন ২০২৬ তারিখে দিনাজপুর, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন্যাস্থ অচিন্তপুর বিওপি ক্যাম্পের বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ১৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ১২,০০০/-(বারো হাজার) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
