ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এ দেশের সেরা তিন শিক্ষার্থী সৈয়দপুর থেকে


 🖋️ আশীষ বিশ্বাস,নীলফামারী প্রতিনিধিঃ


ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতায় রোবট আবিষ্কার করে দেশসেরা হয়েছেন নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।


সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের তিনজন মেধাবী শিক্ষার্থী গোল্ড মেডেল অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

এর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি শিক্ষায় আবারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।


শুধু তাই নয়, জুনিয়র গ্রুপে একই প্রতিষ্ঠানের আরেকটি দল সম্মানজনক ৪র্থ স্থান অর্জন করে, যা প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি এখন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাম।


এছাড়াও হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ৮ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।


প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিজয়ী দলকে প্রায় ১ লক্ষ টাকা বৃত্তি প্রদান করেছেন।

এই পুরস্কার শুধু সাফল্যের প্রতীক নয়—এটি তরুণ উদ্ভাবকদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক দৃঢ় অঙ্গীকার।


আগামী মাসে এই তিন প্রতিভাবান শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন