রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন 'ছাত্রলীগ' ও 'যুবলীগ'-এর ৪ সদস্য গ্রেপ্তার


 গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের রথখোলা এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের আজহার মিয়ার ছেলে জসিম উদ্দিন, মো. জিলালের ছেলে রানা, মো. সাহাবুদ্দিনের ছেলে সোহাগ এবং শাহিন মিয়ার ছেলে সাকিব।


রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকার উৎখাত এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রথখোলা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পৌঁছানো মাত্রই তারা আওয়ামী লীগের ব্যানার ও মশাল দেখতে পান। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।


এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন