পাংশায় দেড় কেজি গাঁজা উদ্ধার ॥ ২ নারী আটক


 পাংশা থানার পুলিশ রাজবাড়ীর পাংশা উপজেলার সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার দুপুরে দেড় কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। তারা হলো কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের রতন আলীর স্ত্রী চাদেরা বেগম ও একই জেলার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হালিমা বেগম।


পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে তাদের দেহ তল্লাশী করলে শরীরের মধ্যে বিশেষ কায়দায় রাখা গাঁজা পাওয়া যায়। এব্যাপারে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাংশা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন