উখিয়ার থাইংখালী জামতলীতে আরএস স্পোর্টস অ্যারিনার শুভ উদ্বোধন।


মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ 


উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আধুনিক ক্রীড়া অঙ্গন “আরএস স্পোর্টস অ্যারিনা”। স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই ক্রীড়া প্রতিষ্ঠানটি এলাকার যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা।


উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় যুবসমাজের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন “তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। আরএস স্পোর্টস অ্যারিনার মতো উদ্যোগ শুধু বিনোদনের ক্ষেত্র নয়, এটি সমাজে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ সংস্কৃতি গঠনে বড় ভূমিকা রাখবে।”


উদ্যোক্তারা জানান, মাঠটি নিয়মিতভাবে স্থানীয় টুর্নামেন্ট, বন্ধুত্বপূর্ণ ম্যাচ ও সামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। পাশাপাশি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।


উল্লেখ্য, দীর্ঘদিনের পরিশ্রম, পরিকল্পনা ও স্থানীয় তরুণদের অক্লান্ত প্রচেষ্টায় আরএস স্পোর্টস অ্যারিনা নির্মিত হয়েছে। এটি বর্তমানে থাইংখালী– জামতলীসহ আশপাশের এলাকার তরুণদের স্বপ্নের মাঠে পরিণত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন