রাজবাড়ী বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার বয়বসায়ী সমিতির সাধারন সম্পাদক উড়াকান্দা গ্রামের মনোয়ার হোসেন মঞ্জু বসত বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে।
এ হামলায় বাড়ি ঘর ভাংচুর সহ ৮/১০ জন পুরুষ মহিলাকে পিটিয়ে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধার কিছুক্ষন আগে ৫০/৬০ জনের এক দল সন্ত্রাসী বাড়িতে এসে বাড়ির সদস্যদের বের হয়ে যেতে বলেন।
এসময় বাড়ির মানুষজন তাদের বাড়ি থেকে কেন বের হবে একথা বল্লে তাদের বাড়িঘর ভাংচুর করে,এর পর তাদের ভাংচুর করতে নিষেধ করা হলে বাড়ির আসবাব পত্র ভাংচুর ও পরিবারের৷ ১০ জন পুরুষ ও মহিলাদের মারপিট করা হয়।
আহতরা হলেন, মনোয়ার হোসেন মঞ্জু,তার ভাই শেখ কামাল, বোন শাহেলা বেগম,মঞ্জুরের স্ত্রী শাহানা বেগম, মেয়ে তামান্না,ভাতিজা শেখ পর্ব সহ ১০ জনকে পিটিয়ে আহত করা হয়।
পার্শবর্তী জমির মালিক আবু আহম্মেদ নোমা ও মোহাম্মদ আলীর নেতৃত্বে জুম্মা,জাকির,তুষার, মিতুল ও জসিম সহ ৬০/৭০ জন এসে হামলা করে।
মারপিট করে ঘরের মধ্য থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ দামী মালামাল নিয়ে যায়।বর্তমানে আহত সবাইকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সন্ত্রাসীরা দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে চলে যায়।
আহত উড়াকান্দা বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মঞ্জু বলেন,এই বাড়িটি আমরা কয়েক বছর আগে বিভিন্ন পরিমানে মোট ৯৫ শতাংশ জমি ক্রয় করি।
ক্রয় কৃত পুরো জমির দলিল রয়েছে আমাদের নামে।কিন্তু যারা আমাদের জমির মধ্যে তাদের জমি নেই।তাদের জমি আমাদের ৯৫ শতাংশ জমির পাশে রয়েছে।
তারা শুধু ঝামেলা করার জন্য জমির দাবী করে আমাদের বাড়িতে হামলা,ভাংচুর করেছে। তারপরও তারা বিভিন্ন সময় আমাদের উপর চাপ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাচ্ছে।কিন্তু যাদের কোন জমি নাই তারা আরেকজনের বাড়িতে এসে এভাবে হামলা চালিয়ে বাড়িঘর দখল করতে চায়।এলাকার সহ বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের এনে জোরপূর্বক এ হামলা,ভাংচুর, মারপিট ও স্বর্ণালংকার সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ আসে।পুলিশ সব পরিস্থিতি দেখে এসেছে।আমি হাসপাতাল থেকে থানায় মামলা করতে যাচ্ছি।
তবে যারা আজ আমাদের উপর হামলা করেছ,বাড়িঘর ও টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাট করেছে তাদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ঘটনার স্থানে পুলিশ গিয়েছে। তবে আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
