বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল


 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় ফরিদপুর মহানগর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ২৭ নভেম্বর, বাদ আসর আলিপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সভাপতি এফ.এম কায়েম জঙ্গি, রশিদুল ইসলাম লিটন, এ বি এম সিদ্দিক মিতুল, আজম খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ।


দোয়া মাহফিলে বক্তব্য দেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন, বিএম নাহিদুল ইসলাম, আব্দুল আল ফারুক রুবেল, গাজী মাহবুব ও ওমর ফারুক।


ফরিদপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন লড়েছেন। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষেরই প্রত্যাশা।”


যুব নেতা আব্দুল আল ফারুক রুবেল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন—তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতা আমাদের জন্য গভীর উদ্বেগের। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারো মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলতে সক্ষম হবেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমরা দোয়ার আহ্বান জানাচ্ছি"


দোয়া মাহফিলের সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ বলেন, “দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। তাঁর সুস্থতা আমাদের সবারই কাম্য। তাই আমরা দলীয় দায়িত্ববোধের পাশাপাশি মানবিক কর্তব্যবোধ থেকেই তাঁর দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি। একই সঙ্গে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারাও তাঁর উত্তম সুস্থতা ও সুদীর্ঘ জীবন কামনায় দোয়া করুন।”


বক্তারা আরও বলেন, বিগত সরকারের সময়ে নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে বেগম খালেদা জিয়াকে, যা তাঁর শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সুস্থ হয়ে শিগগিরই আবার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।


দোয়া মাহফিল শেষে বেগম জিয়ার আরোগ্য, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন