সিরাজগঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাসের) উদ্যোগে লিফটের বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত


 মোঃ জাহিদুল হক,সিরাজগঞ্জঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৮নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায়, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলামের সঞ্চালনায় ও সিরাজগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ মোজাফফর হোসেন মোল্লার সভাপতিত্বে, সিরাজগঞ্জের ক্রসবার তিন (চায়না বাঁধে), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী,বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী, জননেতা,জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শফিমাহমুদ, এসময় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক, বাউল আখী আক্তার, পৌর শাখার সহসভাপতি লাবিব হাসানসহ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সিরাজগঞ্জ জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন