টুঙ্গিপাড়ায় সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা আওয়ামী লীগ নেতার
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্য সহ সকল ধরনের পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ব্যাপক অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকবো না। আগামীতে নিরপেক্ষ ভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৫ জন সহ এনিয়ে মোট ৬ জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন।

কোন মন্তব্য নেই: