দিনাজপুর জেলার নবাবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে দাবী বিহীন দলিলগুলো ধ্বংস করা হয়।


 মোঃ সাজেদুর রহমান,উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ, দিনাজপুরঃ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে ২০১২ সাল হইতে ২০১৮ সাল পর্যন্ত দাবি বিহীন দলিলগুলো রোজ রবিবার ১৬/১১/২০২৫ সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন সাব রেজিস্টার জনাব মেহেদী হাসান, অফিস সহকারী মোছাঃ রুনা লায়লা, মোহরার মোঃ আনিসুর রহমান, মোঃ আবু তাহের, অফিস সহায়ক মোঃ তোজাম্মেল হোসেন। আরো উপস্থিত ছিলেন অত্রাফিসের নকল নবীশ ও দলিল লেখকগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। ব্যাপক প্রচার এর মাধ্যমে এই দলিলগুলো সরবরাহ করার জন্য প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান ও প্রতিটি অফিসে চিঠি দিয়ে অবগতি করানো হয়েছে। জনগণের ভোগান্তি যেন না হয় লক্ষ্যে বালাম বহিতে লিপিবদ্ধ করা হয়েছে নকলের মাধ্যমেও মূল দলিলের কার্যক্রম চালিয়ে যাইতে পারবে বলে জনাব মোঃ মেহেদী হাসান জানান। সরকারি আদেশ বলে এই দলিল গুলি ধ্বংস করা হয়। 

কোন মন্তব্য নেই: