পীরগঞ্জের প্রজাপাড়ায় চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবা সহ মা ও ছেলে আটক


 

পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি 

মোঃকামরুল হাসান প্রধান 

পীরগঞ্জের প্রজাপাড়ায় চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা, ইয়াবা সহ মা ও ছেলে আটক 

রংপুরের পীরগঞ্জ পৌরসভার বড় বিলা স্লইস গেট এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারি মা ও ছেলেকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার  (৮ মে) রাতে বড়বিলা স্লইস গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলো মুক্তা বেগম (৩৭) ও সজীব আহম্মেদ শুভ (২০)। তারা সম্পর্কে মা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্লইস গেট এলাকায় মুক্তা বেগম চা দোকানের আড়ালে মাদকের কারবার করে আসছে। পুলিশ শুক্রবার রাতে দোকানে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের নগদ ৩৩ হাজার টাকা, ৫৮ পিস ইয়াবা এবং মাদক সেবনের সারঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক পুরুষ পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ পীরগঞ্জ থানা পুলিশ মাদক নিয়ন্ত্রণে আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক)/ ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬/১৪৩।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত চলমান।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন