পীরগাছা-কাউনিয়ায় বিশুদ্ধ পানি নিশ্চিতে টিউবওয়েল স্থাপনের কাজ চলমান



নিজস্ব প্রতিবেদক 

পীরগাছা-কাউনিয়ায় বিশুদ্ধ পানি নিশ্চিতে টিউবওয়েল স্থাপনের কাজ চলমান 

রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রয়েছে। মাননীয় সংসদ সদস্য আখতার হোসেন এর অনুরোধক্রমে এলজিইডি মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এসব টিউবওয়েল স্থাপন করা হচ্ছে।

জানা গেছে, বরাদ্দকৃত টিউবওয়েলগুলো বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবার, স্থানীয় বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটে থাকা সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

স্থানীয়রা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই নিরাপদ পানির সুবিধা পাবে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জনগণের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে।

মানুষের সেবায় এমপি আখতার হোসেনের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা স্থানীয়দের।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন