কিশোরগঞ্জ–১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাজারুল ইসলাম
মো. জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাজারুল ইসলাম।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার সফল চেয়ারম্যান আবু তাহের, জেলা বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন খান নয়ন, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান এবং মো. ইসমাইল হোসেন মধু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, জেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জল, সদস্য প্রণয় দেবনাথ, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী ও প্রচার সম্পাদক মো. আল আমিন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সদর পৌর বিএনপির সহসভাপতি মো. বুলবুল হোসেন, জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এম. এ কাইরুম এবং সাবেক সহ ধর্মবিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছাত্র ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাবেক অর্থ সম্পাদক মাহবুব হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার।
এছাড়াও শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া এবং সদর থানার শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন উপস্থিত ছিলেন।
নারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মির্জা তানিয়া আক্তার শিরীন, দপ্তর সম্পাদক আফরিন মৌ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জেসজিম সুলতানা কবিতা ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ কিশোরগঞ্জ–১ আসনে মাজারুল ইসলামের পক্ষে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই: