হিলি, হাকিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
বিশেষ প্রতিনিধি, হাকিমপুর উপজেলা
মোঃ রেজোয়ান প্রধান রিমন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ শনিবার সকাল ১০টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হিলি থানামোড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার ৪শ’ থেকে ২ হাজার ৫শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষ। চিকিৎসা নিতে আসা পৌর শহরের বাসিন্দা আলেয়া বেগম বলেন,
“আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। একজন ডাক্তার দেখাতে গেলে ৫০০ থেকে ১ হাজার টাকা লাগে। এখানে আমাদের আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে আমরা খুবই খুশি।”
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস. এম. রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম সম্পাদক মীর সেলিম, মিঠুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রেজোয়ান প্রধান রিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



কোন মন্তব্য নেই: