উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি, শুনলেন জনদাবি।


 জেলা প্রতিনিধিঃ ভোলা

মীর শাহীন 



আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন ১১৭, ভোলা ৩

লালমোহন তজুমদ্দিনে বিএনপির বিভিন্ন কর্মসূচির মতো উঠান বৈঠকে উঠে আসছে জনগণের বিভিন্ন সমস্যা ও জনদাবী , পাশাপাশি সমস্যা সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি পাচ্ছেন এ আসনের সাধারণ ভোটাররা। 


আজ বিকেল ৬ ঘটিকায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালু মৃর্ধা বাড়িতে নির্বাচনী আলোচনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । 


উক্ত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে মোঃ মেহেদী হাসান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

কালমা ইউনিয়ন নির্বাচনীয় সমন্বয়ক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সুমন

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ রেজা । উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এনায়েত কবির পাটোয়ারীর জৈষ্ঠ্য সন্তান মোঃ শাকিল পাটোয়ারী।


অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কালমা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রফেসর অহিদ মুরাদ জুয়েল বিশ্বাস।


প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকায় সকল সমস্যা সমাধান ও উন্নয়ন করার জন্য বিএনপিকে সমর্থন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন