দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী জাহিদ হোসেনের নির্বাচনী প্রচারণা শুরু


 

উপজেলা প্রতিনিধিঃ নবাবগঞ্জ(দিনাজপুর)

মোঃ রাহেল সরকার 



দিনাজপুর–৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন নবাবগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চকদলু, তাহেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


প্রচারণা চলাকালে বিভিন্ন হাটবাজার, সড়ক ও জনবহুল এলাকায় দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। প্রচারণাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।


স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।


এ সময় দলীয় নেতা-কর্মীরা দিনাজপুর–৬ আসনের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন