সানরাইজ বিদ্যানিকেতন এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ বিদ্যানিকেতন এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা ভূমি কর্মকর্তা। দিনব্যাপী খেলাধুলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, চামচে ডিম দৌড়সহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতা।

বিকেলে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের এক পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন