হরিণাকুণ্ডুতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন


 স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:

মোঃ রবিউল ইসলাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন টিসিবি কেন্দ্রে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজুর রাশেদ। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান মো. মনজুর রাশেদ বলেন, "পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মাঝে এই পণ্য বিতরণ করছি যাতে প্রকৃত কার্ডধারীরা এর সুফল পায়।"

সকাল থেকেই কার্ডধারী নারী ও পুরুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের জন্য বরাদ্দকৃত পণ্য সংগ্রহ করেন। রমজানের শুরুতে কম মূল্যে তেল, ডালসহ প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউনিয়নের নিম্নআয়ের মানুষ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ কাজ সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ তদারকি করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন