হরিণাকুণ্ডুর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি আলী আজম মো: আবু বকর


 স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

মোঃ রবিউল ইসলাম, 

​ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর আজ হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তার এই ঝটিকা সফর।

​রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে থেকে তিনি হরিণাকুণ্ডু পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনপদে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা।

​শুভেচ্ছা বিনিময়কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে আলী আজম আবু বক্কর বলেন, "এই বিজয় আমার নয়, এই বিজয় হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ সদরের মেহনতি মানুষের। আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি কাজের মাধ্যমে রক্ষা করব। হরিণাকুণ্ডুকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।"

​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এসময় তিনি কোনো ধরনের অন্যায়ের সাথে আপস করবেন না বলেও হুঁশিয়ারি দেন।

​মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী বিন্দু উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে জনসেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই: