মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেসিসি'র কর্মসূচি



ব্যুরো প্রধানঃ খুলনা 

এস এম শাহরিয়ার,  

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


কর্মসূচির অংশ হিসেবে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নগরীর শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কর্পোরেশন পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বাংলা বর্ণমালা ও ফেস্টুন দিয়ে সাজসজ্জা করা হবে।


এছাড়া সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।


চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে নার্সারি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে অংশ নিতে পারবে। ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত। ‘খ’ বিভাগের বিষয় ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক’ এবং ‘গ’ বিভাগের বিষয় ‘একুশের ভাষা আন্দোলন’ নির্ধারণ করা হয়েছে।


* রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘একুশের চেতনা ও বর্তমান বাংলাদেশ’ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অবদান’ বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।


কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন