হরিণাকুণ্ডুতে ৮ জন স্বাস্থ্য ক্যাডার এলেন


 স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ

 মোঃ রবিউল ইসলাম, 

 ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন স্বাস্থ্য ক্যাডার ডাক্তার যোগদান করেছেন। ৪৮ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ২ ফেব্রুয়ারিতে যোগদান করেন,পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন এর কাছে নিজেদের কাগজ পত্র জমা দিয়ে কর্মস্থলে যোগদান করেন। যোগদানকৃতরা হলেন মেডিকেল অফিসার মোঃ রুহুল আমিন (সার্জারী), মোঃ আহসান হাবীব মেডিকেল অফিসার (অর্থপেডিক্স এন্ড ট্রমাটোলজি), মোঃ সামি উ সাইদ ইমার্জেন্সি অফিসার, রিফাত খোন্দকার মেডিকেল অফিসার(পেডিযাট্রিক্স), এনামুল হাসান মেডিকেল অফিসার (মেডিসিন), মুজাহিদুল ইসলাম মেডিকেল অফিসার (অফথালমোলজি) মোঃ আল-মামুন সহকারী ডেন্টাল সার্জান, মোঃ আল হাসিব মেডিকেল অফিসার (গাইনি এন্ড অবস)। এ সময়ে নবাগত ডাক্তারদের সাথে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান এল বি লিটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক এম.টুকু মাহমুদ ,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাইফুর রহমান বাদল এবং বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী হেলাল আহমেদ সহ আরো অনেকেই ।

স্বাস্থ্য কমপ্লেক্সেটির অফিস সূত্রে জানা যায় মোট পঁয়ত্রিশটি পদের মধ্যে মাত্র ১২ জন ডাক্তারের পদ পূরণ হয়েছে বাকিগুলো প্রকৃয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন