মেহেরপুর জেলা শিবিরের মেহেরপুর ১ ও ২ আসনের সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ 

মোঃ খাইরুল বাসার

 আজ ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকেলে মেহেরপুর জেলা শিবিরের আয়োজনে বিকেলে মেহেরপুর বুওনা রেষ্টুরেন্টে মেহেরপুর ১ ও ২ আসনের সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে পরিচালনা করে জেলা সেক্রেটারি সাইদুর রহমান। মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও. তাজউদ্দীন খান ও মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য (গাংনী অঞ্চল) জনাব নাজমুল হুদাকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয় শিবির নেতৃবৃন্দ।  

সংবর্ধনার পর ইফতার মাহফিলে অন্যান্য মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাহবুবুল আলম,জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হোসেন,জেলা প্রচার সেক্রেটারি জনাব খাইরুল বাসার,জেলা শ্রমিক কল্যান সেক্রেটারি জনাব আব্দুর রউফ মুকুল,মেহেরপুর সদর উপজেলা আমার মাও. সোহেল রানা,গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম,মুজিবনগর উপজেলা আমীর মাও. খানজাহান আলী,মেহেরপুর পৌর আমীর জনাব সোহেল রানা ডলার,গাংনী পৌর আমীর আহসান হাবিব,শিবিরের সাবেক সভাপতিগন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন