হিলিতে ছাত্রদলের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ।


 বিশেষ প্রতিনিধিঃ হাকিমপুর উপজেলা

মোঃ রেজোয়ান প্রধান রিমন


দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।


হাকিমপুর পৌর ছাত্রদলের আয়োজনে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে, পৌর ছাত্রদলের আহবায়ক রেজোয়ান প্রধান রিমনের

নেতৃত্বে পথচারী ভ্যানচালক ও সাধারন মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।


পরে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হেসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব রেইন সরকার সিনিয়র সদস্য জয়নাল আবেদিন লিটন, যুগ্ন আহবায়ক চঞ্চল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: