ফ্যামিলি কার্ড বিতরণে কেউ দূর্ণীতিতে জড়িয়ে পড়লে কঠোর ব্যাবস্থা।
বিশেষ প্রতিনিধিঃ হাকিমপুর উপজেলা (দিনাজপুর)
মোঃ রেজওয়ান প্রধান রিমন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম এর উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুষ্ঠভাবে ফ্যামিলিকার্ড বিতরণ এর পাইলটিং প্রকল্প উদ্ভোধন নিয়ে কেউ দূর্নীতি কিংবা অপপ্রচার চালালে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। নীতিমালা অনুযায়ী সুষ্ঠভাবে কার্ড বিতরণের লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর,হাকিমপুর, ঘোড়াঘাট) আসনের চার উপজেলার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্টান এবং চিকিৎসা ব্যাবস্থার উন্নয়নের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই উন্নয়ন কাজ শুরু করা হবে।
আজ শুক্রবার বিকেল ৫ টায় মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ বলেন, হাপাতালে রুগীর সেবায় চিকিৎসকের যথাযথ উপস্থিতি ও ভালো মানের খাবার সরবরাহ করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নাবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় মন্ত্রী ছাড়াও নির্বাচনী এলাকার ৪ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: