২৫ তম সম্মেলন সফল করার লক্ষ্যে,দূর্গাপুরে ছাত্র ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রতিনিধিঃ দূর্গাপুর (নেত্রকোণা)আনারুল ইসলাম,
জ্ঞানের মশালে দীপ্ত হোক আগামীর পথচলা-মুক্ত শিক্ষায় মুক্তি পাক মানুষের কথা বলা” এই প্রত্যয়কে সামনে রেখে
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুসঙ্গ দুর্গাপুর উপজেলা সংসদের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৭ ফেব্রুয়ারি) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন।
সভায় সংগঠনের অতীত ও বর্তমানের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য দেন সাবেক সভাপতি মোরশেদ আলম, রফিক মিয়া ও নুর আলম খান। এছাড়া বর্তমান উপজেলা ছাত্রনেতা রমজান আলী, সায়মন, আঃ আহাদ, আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা আলোচনা করেন।বক্তারা তাদের বক্তব্যে মুক্ত শিক্ষা বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাঙ্গনে অসাম্প্রদায়িক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।কর্মীসভায় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন এবং আদর্শভিত্তিক ছাত্রআন্দোলনকে বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কোন মন্তব্য নেই: