বাসসের চেয়ারম্যানের পক্ষে পাইকগাছায় ইফতার বিতরণ কর্মসূচি
ব্যুরো প্রধান: খুলনা বিভাগএস এম শাহরিয়ার,
খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শুক্রবার বাদ আছর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক–এর যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার, লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান করিম গাইন, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহরিয়ার রহমান বাবু, খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দীন হেলাল, সোলাদানা ইউনিয়ন বিএনপি নেতা মো. আফসার সানা, যুবদল নেতা মো. আজিজুল গোলদারসহ স্থানীয় ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই: