নির্বাচনী মহিলা সমাবেশে স্বামীকে সঙ্গে নিয়েই বেহেশতে যাওয়ার পরামর্শ নুরুল ইসলাম নয়নের।

জেলা প্রতিনিধিঃ ভোলা

মীর শাহীন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার ও প্রচারণা চালছে পুরো দেশে। এবারের নির্বাচনে পুরুষের পাশাপাশি সমাবেশে অংশ নিচ্ছে নারী ভোটাররাও। 


গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন  উপজেলার দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বালির মাঠ নামক স্থানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ আইচা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।


প্রধান অতিথির  বক্তব্যে তিনি বলেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান আমার হাতে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের এ ভোলা ৪ (চরফ্যাশন -মনপুরা) আসনে আমাকে পাঠিয়েছেন।তারেক রহমানের কাছে যেমন পুরো বাংলাদেশের জনগণ নিরাপদ তেমনি আমার কাছে ও  চরফ্যাশন - মনপুরার সকল মানুষ নিরাপদ। বিএনপির এ নির্বাচনী সমাবেশে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন। 



‎তিনি আরও বলেন, একটি দলের লোকজন প্রথমে কয়েক দিন ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলে। এরপর কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চাইবে এবং বলবে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত এমন কথা ইসলামের কোথাও নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আপনারা আপনাদের স্বামীকে সঙ্গে নিয়েই জান্নাতে যাবেন।

‎নারীদের উদ্দেশে তিনি বলেন, প্রিয় মা-বোনেরা, আপনারা যদি চরফ্যাশন–মনপুরাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তর করতে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ, চরফ্যাশন হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ।

কোন মন্তব্য নেই: